উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ সাদী :, কেরানীগঞ্জ প্রতিনিধি ||
নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে নাশকতার ঘটনা ঘটেছে。 শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ২৬ মিনিটের দিকে থানার সামনে আলামত হিসেবে জব্দ করে রাখা একটি ট্রাকে হঠাৎ আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। আগুন লাগিয়েই দ্রুত চত্বর ছেড়ে পালিয়ে যায় তারা।ঘটনাটি নজরে আসার সাথে সাথেই দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং স্থানীয়দের সহায়তায় বালু ছিটিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হলেও অগ্নিকাণ্ডে ট্রাকটির ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত কার্যক্রম শুরু করেছে পুলিশ।