উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী :, নওগাঁ প্রতিনিধি ||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মোঃ হোসাইন আহমদের নাম সামনে এসেছে।দলীয় সূত্র ও প্রার্থীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন বলে জানা গেছে।মাওলানা মোঃ হোসাইন আহমদ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন। তার প্রার্থিতাকে ঘিরে স্থানীয় সমর্থকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগের সময় তিনি স্থানীয় উন্নয়ন, নাগরিকসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরছেন।মাওলানা মোঃ হোসাইন আহমদ বলেন, ইউনিয়নবাসীর সহযোগিতা ও মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।প্রার্থী পরিচিতিনাম: মাওলানা মোঃ হোসাইন আহমদশিক্ষাগত যোগ্যতা: এমএ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াদল: বাংলাদেশ জামায়াতে ইসলামীপদ: চেয়ারম্যান পদপ্রার্থীইউনিয়ন: ৫ নম্বর ঘাটনগর ইউনিয়ন পরিষদনির্বাচন: ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬