উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী :, নওগাঁ প্রতিনিধি ||
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পোরশা উপজেলার ৬নং মশিদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ সমাজসেবক মো. তারিকুল ইসলাম। নির্বাচনে প্রার্থী হয়ে তিনি এলাকার মানুষের সেবা, জনকল্যাণ ও ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. তারিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।মেম্বার পদপ্রার্থী মো. তারিকুল ইসলাম বলেন, জনগণের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হতে পারলে ৩নং ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি কাজ করতে চান।তিনি আরও বলেন, ওয়ার্ডের উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তরুণ সমাজকে সম্পৃক্ত করে একটি সুন্দর, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটার, মুরুব্বি, যুবসমাজ ও সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা এবং সমর্থন প্রত্যাশা করেছেন মেম্বার পদপ্রার্থী মো. তারিকুল ইসলাম