উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাহাঙ্গীর আলম :, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
কসবা থানা পুলিশের তৎপরতায় একটি বড় ধরনের ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। গভীর রাতে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৬ জন ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কসবা থানাধীন তালতলা চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।কসবা থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, তালতলা চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রিজের ওপর একদল সশস্ত্র ডাকাত ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের তল্লাশি করে উদ্ধার করা হয় দেশীয় মারাত্মক অস্ত্র:রামদা: ৫টিচাইনিজ কুড়াল: ৩টিউদ্ধারকৃত দেশীয় অস্ত্রসমূহ আইন ও বিধি মোতাবেক জব্দ তালিকায় মূলে জব্দ করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত সকল আসামি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা:১. বিল্লাল হোসেন— পিতা: আবুল কাশেম (গ্রাম: মনকশাইর)২. মোঃ জুনায়েদ মিয়া— পিতা: জয়নাল মিয়া (গ্রাম: চকচন্দ্রপুর)৩. রাজু— পিতা: জাহাঙ্গীর মিয়া (গ্রাম: তালতলা)৪. মোঃ রুমান ভূইয়া— পিতা: মোহাম্মদ ভূইয়া (গ্রাম: সৈয়দাবাদ)৫. মনির (প্রসিদ্ধ: কসাই মনির)— পিতা: জালাল মিয়া (গ্রাম: সৈয়দাবাদ)৬. সুজন মিয়া— পিতা: আব্দুল হাকিম (গ্রাম: মনকশাইর)গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।