উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু নাঈম রিপন :, নরসিংদী প্রতিনিধি ||
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন জাপান সরকারের স্বাস্থ্য উন্নয়ন সংস্থার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।পরিদর্শনকালে প্রতিনিধি দলের কর্মকর্তারা ক্লিনিকটির সার্বিক চিকিৎসা কার্যক্রম, স্থানীয়দের স্বাস্থ্যসেবা প্রদান প্রক্রিয়া ও সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই কমিউনিটি ক্লিনিকটি কী ধরনের কার্যকর ভূমিকা রাখছে, সে বিষয়ে ক্লিনিক পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন তারা।পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন:শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কোহিনূর মিয়ামুনসেফেরচর কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য এরশাদ মেম্বারক্লিনিকের জমিদাতা মরহুম গাজী সালাহউদ্দিন জিনুর সুযোগ্য সন্তান নিপু গাজীপরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সাদেকক্লিনিকে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।জাপানি প্রতিনিধি দল ক্লিনিকের পরিচ্ছন্ন পরিবেশ এবং সাধারণ মানুষকে দেওয়া স্বাস্থ্যসেবার মান দেখে সন্তোষ প্রকাশ করেন।