উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ এনামুল ইসলাম: , কিশোরগঞ্জ প্রতিনিধি ||
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার হওয়ার পরপরই হাতকড়াসহ চম্পট দিয়েছেন রেনু মিয়া নামের এক স্থানীয় স্থানীয় আওয়ামী লীগ নেতা।সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে এবং ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন রেনু মিয়া। মামলা হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের খবর পেয়ে মুহূর্তের মধ্যে সেখানে স্থানীয় উৎসুক জনতা জড়ো হন। যদিও সে সময় কোনো বড় ধরনের হট্টগোল বা বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। তবে মানুষের অতিরিক্ত ভিড় ও সুযোগ বুজে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই কৌশলে সেখান থেকে সটকে পড়েন আ.লীগ নেতা রেনু মিয়া।ঘটনাস্থল থেকে আসামি পালিয়ে যাওয়ার পর পুলিশ তাঁর সন্ধানে ওই এলাকায় জোরদার চিরুনি অভিযান শুরু করেছে।