উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ আবু কাওছার মিঠু :, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় বাধা দেওয়ার চেষ্টা করায় তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে ব্যবসায়ী তমিজ উদ্দিন নিজের বাড়ির গেটের সামনে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাকে সন্দেহজনক মনে হলে তিনি বিষয়টি জানতে ওই যুবকের কাছে এগিয়ে যান।এ সময় বাড়ির পাশে অবস্থান নেওয়া ৭-৮ জনের একটি দল অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তমিজ উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তার পায়ে গুলি করে একটি সাদা রঙের অজ্ঞাত মাইক্রোবাসে করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত তমিজ উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।