উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুলেন্দু শেখর দাস :, সুনামগঞ্জ প্রতিনিধি ||
রফিকুল ইসলামকে সভাপতি এবং মো. রেজুয়ান হুসেন মানিককে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের ১৯ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ দুই বছর।শনিবার দিনব্যাপী শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত নির্বাচনে সংগঠনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির সদস্যদের নির্বাচিত করেন।নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহসভাপতি মো. ফয়েজ আহমদ পাশা, সহসাধারণ সম্পাদক মো. নুর আলম, অর্থ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল মিয়া, দপ্তর সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুর রহমান সাদ্দাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আব্দুল গফ্ফার, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল মালেক, আইন বিষয়ক সম্পাদক মো. ফরিদুর রশিদ শাওন, গণসংযোগ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নয়ন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আশরাফুল আলম (আল-আমিন)।এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাহমুদ আলী, মো. সুমন আহমেদ ও মো. আব্দুর রহিম খাঁনসহ অন্যরা।নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সার্ভেয়ার অ্যাসোসিয়েশন একটি সামাজিক ও সেবামূলক সংগঠন হিসেবে কাজ করে। বিশেষ করে জমিজমা সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনে সংশ্লিষ্টদের সহযোগিতা ও সমাধানের উদ্যোগ নেওয়াই সংগঠনের অন্যতম লক্ষ্য।