উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আবু নাঈম রিপন :, নরসিংদী প্রতিনিধি ||
নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়।মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার কালা মিয়া এবং সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার।মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।মাসব্যাপী এ মেলায় বিভিন্ন ধরনের শিল্প ও পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের আশা, মেলাটি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।