উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও সার্বিক নির্বাচনি ব্যবস্থাপনা নিয়ে কমিশন সচিব আখতার আহমেদ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ও সিদ্ধান্তের কথা জানান।স্থানীয় সরকার নির্বাচন একক কোনো দিনে না হয়ে একাধিক ধাপে সম্পন্ন করা হবে। এটি ৩, ৫ কিংবা ৯টি ধাপে অনুষ্ঠিত হতে পারে।উপজেলা ভিত্তিক হিসাব কষে প্রতিটি ইউনিয়নে ভোটগ্রহণ পরিচালনা করা হবে।আগামী নির্বাচনগুলোতে ঐতিহ্যগত কাগজের পোস্টারের ব্যবহার থাকছে না বলে পরিষ্কার জানিয়েছে কমিশন।সাংবাদিকদের কার্ড ইস্যু: স্থানীয় সরকার নির্বাচনে গণমাধ্যমকর্মীদের কার্ড দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রস্তাবনা জমা দেবে এবং এরপর কমিশন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।সচিব আরও উল্লেখ করেন যে, স্থানীয় সরকার নির্বাচনের নির্দিষ্ট তফসিলের তারিখ সম্পর্কিত সুনির্দিষ্ট তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে তৈরি হয়নি।