উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভার প্রতিনিধি: ||
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় ৮ অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব।র্যাব জানায়, গত ৫ সেপ্টেম্বর রাতে আমিনবাজারের বরদেশী এলাকায় একটি অটোরিকশা রাখাকে কেন্দ্র করে গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করেন এসআই আলতাফ হোসেন। এ সময় হামলাকারীদের সঙ্গে তাঁর ও তাঁর ছেলে আরিফুলের বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে অভিযুক্তরা আরও কয়েকজনকে ডেকে এনে একটি পোশাক কারখানার ভেতরে প্রবেশ করে এসআই আলতাফ হোসেন ও তাঁর ছেলেকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।এরপর গত ৬ সেপ্টেম্বর রাতে মুন্সীগঞ্জ সদর থানার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় চার অভিযুক্ত—আলাউদ্দিন, আপন, জিহাদ ও ইমরানকে গ্রেফতার করে র্যাব-১০।একই ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও চার এজাহারনামীয় অভিযুক্ত—নূর মোহাম্মদ রুদ্র, রাকিব মিয়া, ছাব্বির আহম্মেদ ও মোঃ ওয়াসিমকে গ্রেফতার করে র্যাব-৪।র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।