উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার।রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলারকে বিষয়টি জানিয়েছে।সার্কুলারে বলা হয়েছে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান প্রয়োজন বিবেচনায় নিয়ে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সীমাপ্রাপ্তবয়স্কদের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়ানো হলেও ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। তারা প্রাপ্তবয়স্কদের নির্ধারিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।অর্থাৎ নতুন সীমা অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ১২ বছরের কম বয়সী একজন শিশু সর্বোচ্চ ৯ হাজার ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুবিধা পাবেন।নগদ ডলার বহনে সর্বোচ্চ ৫ হাজারনতুন নির্দেশনায় নগদ মার্কিন ডলার বহনের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। বার্ষিক অনুমোদিত ১৮ হাজার ডলারের মধ্যে একজন ভ্রমণকারী সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট হিসেবে সঙ্গে নিতে পারবেন।বাকি বৈদেশিক মুদ্রা কার্ডসহ অন্যান্য বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যবহারের সুযোগ থাকবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের অন্যান্য নিয়ম ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট গ্রাহকদের এ বিষয়ে অবহিত করতে অনুমোদিত ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে।