উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ ইব্রাহিম আলী :, সিংড়া (নাটোর) প্রতিনিধি ||
নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের সার্বিক খোঁজখবর নেওয়া হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লালোর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবুজের বাড়িতে সরেজমিনে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের হাতে দুই ব্যাগ ত্রাণসামগ্রী তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।ত্রাণসামগ্রী বিতরণের সময় তিনি সবুজ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর আকস্মিক অগ্নিকাণ্ডে প্রতিবন্ধী সবুজের বসতবাড়ি পুড়ে যায়। এতে তিনি ও তার পরিবার ক্ষতিগ্রস্ত হন।