উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডেস্ক : ||
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না। এমনকি ব্যতিক্রম ছাড়া মাদ্রাসার কোনো শিক্ষার্থীর ঠোঁটে সিগারেটও দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা ইয়াবা, গাঁজা বা অন্য কোনো মাদক সেবন করে—এমন কথা কেউ বলতে পারবে না। ব্যতিক্রম ছাড়া তাদের সিগারেট সেবন করতেও দেখা যায় না।এ সময় তিনি আরও অভিযোগ করেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দলকে রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে বলেও জানান তিনি।দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির।