উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাহাঙ্গীর আলম :, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে আখাউড়া থানার মনিয়ন্দ ইউনিয়নের কর্ণেল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম আসাদুজ্জামান ওয়াসিম (২৫)। তিনি আখাউড়া উপজেলার আইড়ল (কর্ণেল বাজার) এলাকার রতন ডাক্তারের ছেলে।পুলিশ জানায়, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিরূপ ও কটূক্তিমূলক একটি পোস্ট ছড়িয়ে পড়ার বিষয়টি তাদের নজরে আসে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযানে নামে আখাউড়া থানা পুলিশ।পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও অভিযান পরিচালনা করে অভিযুক্ত ওয়াসিমকে কর্ণেল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।