উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ||
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে তেঘরিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প, মডেল ও প্রদর্শনী উপস্থাপন করে।শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন প্রকল্পে তাদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার প্রতিফলন দেখা যায়। মেলার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার পাশাপাশি নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হয়।মেলার উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুট্টু পাহান, শিক্ষানুরাগী আলমগীর হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ।মেলায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মেলার পাশাপাশি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।