উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোহাম্মদ সাদী :, কেরানীগঞ্জ প্রতিনিধি ||
মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-এর শানে অবমাননাকর বক্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবিকেরানীগঞ্জের ইকুরিয়া, মীরেরবাগ, মোকামপাড়া ও ব্যাপারীপাড়াসহ আশপাশের এলাকার তৌহিদী জনতার পক্ষ থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-এর শানে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় তৌহিদী জনতার প্রতিনিধিরা।সাংবাদিক সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ইকুরিয়া সরদারপাড়ার ইফতেখার জামান অনিক ও জুনায়েদ মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এ ধরনের বক্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বলে দাবি করেন তারা।এই মামলার বাদী আরিফুজ্জামান কামাল জানান, ইতোমধ্যে প্রশাসন অনিক ও জুনায়েদকে গ্রেপ্তার করেছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাইএকই সঙ্গে ধর্মীয় অবমাননার বিরুদ্ধে সর্বচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন প্রণয়নের দাবিও জানান তারা। ভবিষ্যতে যাতে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সাহস না পায়, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।মুফতি আবুল হাসনাত ফরিদী জানান,শান্তিপূর্ণ ও আইনসম্মত উপায়ে এ দাবির বাস্তবায়ন চান তারা। পাশাপাশি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সেজন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।সাংবাদিক সম্মেলন থেকে মহানবী (সা.)-এর শানে অবমাননাকর বক্তব্যের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।