উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাহাঙ্গীর আলম :, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ||
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৫০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি দল থানা এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়িটি থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গাঁজা উদ্ধারের ঘটনায় প্রাইভেটকারে থাকা শামীম আহমেদ মোরশেদ ও মো. শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মধ্যপাড়া এলাকার বাসিন্দা।পরে উদ্ধার করা গাঁজা ও সংশ্লিষ্ট মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।