উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ||
পঞ্চগড়ের বোদায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বোদা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দেওয়া তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।পরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও আয়োজক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।