উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
রেজবিয়া দরবার শরীফের উদ্যোগে ঢাকাস্থ বি এম এ ভবনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মর্মবাণী নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবীর (সা.) শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।