উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি ||
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চগড়ে ধর্মীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছেন মুসল্লিরা। এ উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার আমলাহার ও জেলা শহরে পৃথকভাবে র্যালি, জসনে জুলুস ও আলোচনা সভার আয়োজন করা হয়।বুধবার সকালে আমলাহার এলাকায় স্থানীয় আয়োজকদের উদ্যোগে দিনটির কর্মসূচি শুরু হয়। আমলাহার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মুসল্লিদের অংশগ্রহণে একটি র্যালি যাত্রা শুরু করে। পরে এটি আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে আবার মসজিদ এলাকায় ফিরে আসে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এতে দুই শতাধিক মুসল্লির উপস্থিতি ছিল।একই দিনে পঞ্চগড় শহরেও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথক কর্মসূচি পালিত হয়। সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে বের হওয়া জসনে জুলুস শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।র্যালি শেষে আয়োজিত আলোচনা পর্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও মানবতার প্রতি তাঁর শিক্ষা নিয়ে বক্তব্য দেন বক্তারা। তাঁরা পারস্পরিক সহমর্মিতা, শান্তি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের শেষদিকে দেশ ও মানুষের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণের মধ্য দিয়ে দিনটির আয়োজিত কর্মসূচি শেষ হয়।