উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি ||
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দরে বুধবার (২৬ আগস্ট) একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি ছুটির পাশাপাশি বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সিদ্ধান্তের কারণে ওইদিন পণ্য আমদানি-রপ্তানি ও পারাপার কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে।বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন জানান, চারদেশীয় বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সিদ্ধান্ত এবং সরকারি ছুটির কারণে বুধবার সকাল থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। একদিন বিরতির পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে কার্যক্রম পুনরায় স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম বুধবার বন্ধ থাকবে।অন্যদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেছ জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।সংশ্লিষ্টরা জানান, ছুটি শেষে বৃহস্পতিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরু হবে।