উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ||
মাদকবিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. আনারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টা ৩৫ মিনিটে নতুন মুসলিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়।অভিযানের সময় নতুন মুসলিমপাড়া এলাকায় আনারুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার আনারুল ইসলাম ওই এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।