উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ সুজন বেপারী : , মুন্সিগঞ্জ প্রতিনিধি : ||
মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা বাড়ছে। জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থাকা ও সাবেক নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার নামও আলোচনায় রয়েছে।আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কাজী আবুল বাশার। তিনি এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়া কেন্দ্রীয় বিএনপির বিশেষ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রিপন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরাফত আলী সপুও মুন্সিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম।জেলা বিএনপির নেতৃত্বের আলোচনায় রয়েছেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরও কয়েকজন নেতা।দলের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদের বিষয়টিও আলোচনায় রয়েছে। তাঁর কেন্দ্রীয় পর্যায়ে কোনো পদ পাওয়ার বিষয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছে বলে দাবি করেছেন কয়েকজন নেতাকর্মী। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের হাইকমান্ডের ওপর নির্ভর করছে।এদিকে মুন্সিগঞ্জ পৌর বিএনপির রাজনীতিতেও সম্ভাব্য নেতৃত্ব ও ভবিষ্যৎ নির্বাচনী কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে। জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও শহর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহীদ কমিশনার পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।এছাড়া জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহসভাপতি মো. রফিকুল ইসলাম (ভিপি মাসুম), জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো. বাবুল সরকার, শাহাদাৎ হোসেন সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ কাজী আবু সুফিয়ান বিপ্লব এবং মো. সুলতান আহমেদের নামও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে।উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও বিএনপির বিভিন্ন নেতার সাংগঠনিক অবস্থান নিয়ে আলোচনা চলছে। তাদের মধ্যে পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এবং শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন জমাদার রয়েছেন।এছাড়া মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও শিল্পপতি মো. মোশারফ হোসেন পুস্তির নামও নেতৃত্বের আলোচনায় রয়েছে। তিনি বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করা হয়েছে।তবে জেলা বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে শেষ পর্যন্ত কারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, তা নির্ভর করবে দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় হাইকমান্ডের অনুমোদনের ওপর। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।