উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল আরোহী এক শ্রমিক সর্দারের শরীরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পাখি নামে ওই শ্রমিক সর্দার গুরুতর দগ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসাইন মো. আসাদুজ্জামান টুটুল (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।দগ্ধ পাখি কয়া-ভবানীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি কোলা ইউনিয়নে শ্রমিক সর্দার হিসেবে কর্মরত। আটক আসাদুজ্জামান টুটুল একই গ্রামের মৃত আফতাব মন্ডলের ছেলে।মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ঘটনাস্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বদলগাছী বাজার থেকে সহযোগী রবিউলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পাখি। পথে বিষ্ণুপুর ব্রিজ এলাকায় আসাদুজ্জামান টুটুল তাঁদের মোটরসাইকেলে ওঠেন।পরে মধ্যপুখুরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের জ্বালানি তেল শেষ হয়ে যায়। এ নিয়ে পাখি ও টুটুলের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে টুটুলের কাছে থাকা পলিথিনে থাকা পেট্রোলসদৃশ তরল পদার্থ পাখির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।আগুন জ্বলে উঠলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভান। পরে গুরুতর দগ্ধ অবস্থায় পাখিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।স্থানীয়দের হাতে আটকঘটনার পর অভিযুক্ত টুটুল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে বদলগাছী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসাদুজ্জামান টুটুলকে আটক করে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।ওসি আরও জানান, আটক টুটুল পুলিশের কাছে পূর্বপরিচিত। এর আগেও মাদকসহ গ্রেপ্তার হয়ে তিনি আদালতের মাধ্যমে কারাভোগ করেছেন বলে পুলিশ জানিয়েছে।ঘটনার প্রকৃত কারণ ও ব্যবহৃত তরল পদার্থের ধরনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।