উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে এক কওমি মাদ্রাসা শিক্ষকের করুণ মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসার পাশে শেখপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রায়হান কবির। গোসলের একপর্যায়ে সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি গেলে হঠাৎ তিনি পানির নিচে তলিয়ে যান।বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার শিক্ষার্থী ইউসুফ আলী দ্রুত সাঁতরে ঘটনাস্থলে গিয়ে রায়হান কবিরকে পানির নিচ থেকে উদ্ধার করে পুকুরের পাড়ে নিয়ে আসেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হান কবিরকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।