উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাহাঙ্গীর আলম :, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ||
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি ও ৬ কেজি গাঁজা এবং ৩৯ ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, বিকেল ৪টা ৫ মিনিটে ২ নম্বর চান্দুরা ইউনিয়নের রামপুর এলাকায় অভিযান চালিয়ে মুরাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবাসহ মো. কাশেমকে গ্রেপ্তার করা হয়।বিকেল ৫টা ৫৫ মিনিটে ৫ নম্বর হরষপুর ইউনিয়নের হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বসতঘর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ছাড়া রাত ৮টা ১৫ মিনিটে ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া এলাকায় অভিযান চালিয়ে জাহেদা বেগমকে গ্রেপ্তার করা হয়। তার বসতঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।গ্রেপ্তার চারজন হলেন—কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পাওন গ্রামের মুরাদুল হক ভূঁইয়া, বিজয়নগরের কামালমুড়া গ্রামের মো. কাশেম, হাজীপুর গ্রামের মো. মনির হোসেন এবং কামালমুড়া গ্রামের জাহেদা বেগম।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাশেমের বিরুদ্ধে আগে দুটি এবং মনির হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক চারটি মাদক মামলা করা হয়েছে।