উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক : ||
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) আওতাধীন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ৭৫টি শাখা কমিটিকে প্রাথমিকভাবে মেয়াদোত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।শনিবার (২২ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক বছরের বেশি সময় পার হলেও নতুন কমিটি গঠন না হওয়ায় এসব শাখাকে মেয়াদোত্তীর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ কমিটির হালনাগাদ তথ্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে নতুন নেতৃত্বের মাধ্যমে সংশ্লিষ্ট শাখা কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।এর আগে জেলা পর্যায়ের ৪০টি শাখা কমিটিকেও মেয়াদোত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এসব কমিটি হালনাগাদ করতে কেন্দ্রীয় নেতাদের বিশেষভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের সব পর্যায়ের সদস্যকে প্রাথমিক সদস্য ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে। সদস্য ফরম পূরণ না করা ব্যক্তিকে সংগঠনের কোনো পদে রাখা হবে না বলেও জানানো হয়েছে।মেয়াদোত্তীর্ণ শাখাগুলোর মধ্যে রয়েছে—ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, যাত্রাবাড়ী, শ্যামপুর, সোনারগাঁও, দেবীদ্বার, মেঘনা, সোনাগাজী, ছাগলনাইয়া, কবিরহাট, সোনাইমুড়ী, নাসিরনগর, আখাউড়া, কসবা, শ্রীমঙ্গল, তাহিরপুর, ফুলপুর, গৌরীপুর, ভালুকা, ত্রিশাল, ভৈরব, পাকুন্দিয়া, করিমগঞ্জ, শ্রীপুর, কাশিমপুর, টঙ্গীসহ দেশের বিভিন্ন এলাকার মোট ৭৫টি শাখা।সংগঠনটির তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সভায় সারাদেশের মোট ৭৫টি শাখা কমিটিকে প্রাথমিকভাবে মেয়াদোত্তীর্ণ শাখা হিসেবে চিহ্নিত করা হয়।