উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম দাবি করেছেন, গত ১১ মাসে ডাকসু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় যে কাজ করেছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসেও কেউ করতে পারেনি।শুক্রবার (২১ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরিচালিত বিভিন্ন জরিপের তথ্য তুলে ধরে সাদিক কায়েম জানান, ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন বর্তমান সময়ে ক্যাম্পাসে নারীরা সবচেয়ে বেশি নিরাপদ। তিনি জোর দিয়ে বলেন, ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হানাহানি ও সব ধরনের সহিংসতা এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। বর্তমান ডাকসু মূলত শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, চিন্তার স্বাধীনতা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে।দেশের বিগত ৫৫ বছরের নেতৃত্বের কঠোর সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের যে মূল্যায়ন এবং স্বীকৃতি প্রাপ্য ছিল, পূর্ববর্তী নেতৃত্ব তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। দীর্ঘদিনের এই ব্যর্থতার কারণেই জাতি আজ একই বৃত্তে আটকে আছে এবং দেশে মেধা বিকাশের যথাযথ সুযোগ না থাকায় মেধাবীরা বাধ্য হয়ে বিদেশের নামিদামি বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমাচ্ছেন। অনুষ্ঠানে তিনি তরুণ প্রজন্মকে সুলতান মুহাম্মদ আল ফাতিহর কনস্টান্টিনোপল বিজয়ের ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।দুই পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথম সেশনে পটুয়াখালী সদর উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬ জন এবং ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পঞ্চম ও অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের পাশাপাশি অতিথিবৃন্দ তাদের হাতে ক্রেস্ট, স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী তুলে দেন।পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।