উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ আটকের পর পুলিশের হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন মো. রাজু (৩০) নামে এক আসামি। এ ঘটনায় তার বড় ভাই মোক্তার হোসেন ওরফে আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজুকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে তদন্ত কেন্দ্রে নেওয়ার পথে রাজুর পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের পথরোধ করে ঘিরে ধরেন।এ সময় পুলিশ ও তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে সুযোগ নিয়ে হাতকড়াসহ পালিয়ে যান রাজু। পরে তাকে আটকের জন্য অভিযান শুরু করে পুলিশ।পালিয়ে যাওয়া রাজু জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে। তার বড় ভাই মোক্তার হোসেন ওরফে আক্তারকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন জানান, আসামিকে ছিনিয়ে নেওয়া ও পালিয়ে যাওয়ার ঘটনায় রাজুর বড় ভাই আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।