উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
বগুড়ার শেরপুরে কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে মো. আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোরে শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকায় নিজ মেয়ের সঙ্গে অপরাধটি করেন আব্দুল খালেক। পরে বিষয়টি প্রকাশ পেলে একই বছরের ৩১ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেন।মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং মৃত্যুদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড দেন।রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আসগর।