উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর মান্দায় ৪৬০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ শেফালী ঋষি (৩০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার ঋষি পল্লীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শেফালী ঋষি ওই এলাকার মৃত নয়ন ঋষির স্ত্রী।পুলিশ সূত্রে জানা যায়, জোতবাজার ঋষি পল্লীতে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাইমদ মজুত করে বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। মান্দা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল শেফালী ঋষির বসতবাড়িতে তল্লাশি চালায়। এ সময় তার বাড়ি থেকে ৪৬০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে মাদক সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত চোলাইমদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় শেফালী ঋষির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হবে।ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে মান্দা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।