উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
আসন্ন নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন শ্যামলী পরিবহনের দক্ষ ও অভিজ্ঞ চালক মো. জনি মন্ডল। নির্বাচনে তিনি ‘গিয়ার লিভার’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং শ্রমিক সমাজের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন মো. জনি মন্ডল। তিনি ইতোমধ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।নির্বাচনী প্রচারণাকালে মো. জনি মন্ডল বলেন, শ্রমিকদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে কাজ করাই তার মূল লক্ষ্য। শ্রমিকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের উন্নয়নে তিনি আন্তরিকভাবে ভূমিকা রাখতে চান।তিনি আরও বলেন, নির্বাচনে বিজয়ী হলে পদ-পদবির ঊর্ধ্বে উঠে সাধারণ শ্রমিকদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। শ্রমিকদের যেকোনো যৌক্তিক সমস্যা সংগঠনের মাধ্যমে সমাধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।এদিকে মো. জনি মন্ডলের নির্বাচনী প্রচারণাকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। তিনি ‘গিয়ার লিভার’ প্রতীকে মূল্যবান ভোট দিয়ে তাকে বিজয়ী করার পাশাপাশি সকলের আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।শ্রমিকদের প্রতি আহ্বানআসন্ন নির্বাচনে ‘গিয়ার লিভার’ প্রতীকে ভোট দিয়ে মো. জনি মন্ডলকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের শ্রমিক ও ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।মো. জনি মন্ডলপ্রার্থী—কার্যনির্বাহী সদস্য পদনওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়ননির্বাচনী প্রতীক: ‘গিয়ার লিভার’স্লোগান: শ্রমিকের অধিকার, শ্রমিকের কল্যাণ—গিয়ার লিভারে হোক জয়গান।