উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
দেশের গণমাধ্যম বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্ন। স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই বলেও দাবি করেন তিনি।বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।জহির উদ্দিন স্বপ্ন বলেন, সাংবাদিকদের অন্যতম দায়িত্ব হচ্ছে ক্ষমতাসীনদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে এই ভূমিকা অব্যাহত রাখতে হবে।তবে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতার চর্চা নিয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের যেমন স্বাধীনতা প্রয়োজন, তেমনি দায়িত্বশীলতাও নিশ্চিত করা জরুরি।মন্ত্রী আরও বলেন, অতীতে সাংবাদিকতার আড়ালে যারা ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছেন, সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে।গণমাধ্যমের পরিবেশ আরও কার্যকর ও টেকসই করতে সরকার একটি নতুন ‘ইকো সিস্টেম’ তৈরির লক্ষ্যে কাজ করছে বলেও জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।