উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ রফিকুল ইসলাম সোহাগ :, সুনামগঞ্জ প্রতিনিধি : ||
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বাড়ছে। বিভিন্ন সামাজিক ও স্থানীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।এরই ধারাবাহিকতায় ৭ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশা করছেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় থাকা মোঃ ফরাস উদ্দিন। তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলছেন।ফরাস উদ্দিন বলেন, জনগণের ভোট তাঁর কাছে শুধু প্রত্যাশা নয়, এটি জনগণের সেবা করার সুযোগ। তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নবাসীর মৌলিক অধিকার ও জীবনমান উন্নয়নে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।তিনি বিশেষভাবে মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী বলেন, অতীতে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও অনেক ক্ষেত্রেই সেসব প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। তাই এবার শুধু প্রতিশ্রুতি নয়, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার সুযোগ চান তিনি।ফরাস উদ্দিন আরও বলেন, জনগণ তাঁকে সমর্থন দিয়ে নির্বাচিত করলে তিনি তাঁদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন। দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই তাঁর কাজের মূল্যায়ন করবেন—এমন প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি সাধারণ জনগণ ও দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমর্থন প্রত্যাশা করছেন।