উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ||
চাঁপাইনবাবগঞ্জে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে তিনটি ট্রাক ও একটি বাসের চালক বা প্রতিনিধিকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সদর উপজেলার দ্বারিয়াপুর এলাকায় অভিযানটি পরিচালিত হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ। এ সময় পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রার বেশি শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী চারটি মামলা করা হয়। এর মধ্যে তিনটি ট্রাক ও একটি বাসের চালক বা প্রতিনিধির কাছ থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।এ ছাড়া অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।