উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ ইব্রাহিম আলী :, সিংড়া (নাটোর) প্রতিনিধি: ||
নাটোরের সিংড়ায় চলনবিলে খড়বোঝাই নৌকা নিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামে এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৯ নম্বর তাজপুর ইউনিয়নের শহরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী সিংড়া উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সকালে শহরবাড়ী গ্রাম থেকে গবাদিপশুর জন্য খড় কিনে নৌকায় বোঝাই করে বাড়ির উদ্দেশে রওনা দেন ফরহাদ আলী।নৌকাটি চলনবিলের ওপর দিয়ে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের ঝুলন্ত তারের সঙ্গে নৌকা চালানোর বাঁশের লগির সংস্পর্শ ঘটে। এতে মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে জানিয়েছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।