উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
বর্তমান বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন (ছয় মাস) পূর্তি উপলক্ষে আজ সোমবার (১৭ আগস্ট ২০২৬) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।আলোচনার প্রধান বিষয়বস্তুসরকারের গত ছয় মাসের গৃহীত নানা উদ্যোগ, অগ্রগতি ও অর্জনের বিস্তারিত মূল্যায়ন।আগামী দিনের অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা নির্ধারণ।সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমকর্মীদের মতামত ও মুক্ত প্রশ্নোত্তর পর্ব।উপস্থিত ব্যক্তিবর্গনজরুল ইসলাম খান – প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা।রুহুল কবির রিজভী – প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা।ইসমাইল জবিউল্লাহ – জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা।ডা. জাহিদ উর রহমান – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা।মন্ত্রী ও প্রতিমন্ত্রী:জহির উদ্দিন স্বপন – তথ্য ও সম্প্রচার মন্ত্রী।ইয়াসের খান চৌধুরী – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।বিশেষ কর্মকর্তা ও সমন্বয়ক:মাহদী আমিন – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের সমন্বিত মুখপাত্র।ড. এস এম জিয়াউদ্দিন হায়দার – প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী।সালেহ শিবলী – প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র।অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল – মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক)।আতিকুর রহমান রুমন – প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবসহ প্রেস উইংয়ের সদস্যবৃন্দ।গত ৬ মাসের অগ্রগতি ও সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করে আগামী দিনে সাধারণ মানুষের সেবা ত্বরান্বিত করতে এ আলোচনা সভাটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।