উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীর মধ্যে মাদক ও চোলাই মদ প্রতিরোধ এবং বর্জনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গত ১৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শেষ বিকেলে নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পোরশা থানার উদ্যোগে উপজেলার মশিদপুর ইউনিয়নের দেশিপাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে নিয়ে এ সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়।উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়াউর রহমান, সংশ্লিষ্ট বিট অফিসার এসআই শিপন মিয়া, থানার অন্যান্য পুলিশ সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠীকে চোলাই মদ পরিহার ও বর্জনের আহ্বান জানানো হয়।বক্তারা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি চোলাই মদ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। যথাযথ নিয়মনীতি অনুসরণ না করে এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের মিশ্রণে তৈরি এসব পানীয় গ্রহণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে। তাই নিজেদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার স্বার্থে চোলাই মদসহ সব ধরনের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।সভায় আরও বলা হয়, মাদক প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব। পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা, সামাজিক সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।পোরশা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।