উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ব্যস্ততম সড়কের পাশে ঐতিহ্যের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক গরুর গাড়ি চত্বর। গ্রামবাংলার প্রাচীন জীবনযাত্রা ও ঐতিহ্যবাহী যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রতীক গরুর গাড়ির প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে চত্বরটি।একসময় নওগাঁসহ উত্তরাঞ্চলের গ্রামীণ জনপদে মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম ছিল গরুর গাড়ি। কালের বিবর্তনে আধুনিক যানবাহনের প্রসারের ফলে গরুর গাড়ির ব্যবহার কমে গেলেও মহাদেবপুরের এই চত্বর সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্যের স্মৃতি ধরে রেখেছে।চত্বরের মাঝখানে স্থাপিত নান্দনিক গরুর গাড়ির প্রতিকৃতিতে ফুটে উঠেছে বাংলার চিরচেনা গ্রামীণ জীবনের দৃশ্য। পথচারী ও দর্শনার্থীদের কাছে এটি মহাদেবপুরের একটি পরিচিতি ও আকর্ষণের প্রতীক হয়ে উঠেছে।আধুনিকতার ছোঁয়ায় বদলে যাওয়া মহাদেবপুরের ব্যস্ত নগরজীবনের মাঝেও গরুর গাড়ি চত্বরটি নতুন প্রজন্মকে গ্রামবাংলার অতীত ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির স্মারক হিসেবে চত্বরটি সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলার দাবি স্থানীয়দের।