উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
সড়কে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা শনাক্ত ও দ্রুত ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। আগামী ১৮ আগস্ট থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর করার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।এআই ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হবে। শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।পরবর্তীতে নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগ থাকবে। এতে আইন প্রয়োগের পাশাপাশি জরিমানা আদায়ের প্রক্রিয়াও সহজ ও দ্রুত হবে বলে জানিয়েছে পুলিশ।হাইওয়ে পুলিশের মতে, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় আইন লঙ্ঘনের তথ্য দ্রুত শনাক্ত ও সংরক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি ট্রাফিক আইন প্রয়োগে স্বচ্ছতা ও নির্ভুলতা বাড়বে।পুলিশের আশা, এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম চালুর ফলে মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বাড়বে, চালকদের মধ্যে আইন মেনে চলার প্রবণতা তৈরি হবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে এটি ভূমিকা রাখবে।নতুন এই ব্যবস্থা কার্যকর করতে যাত্রী, পরিবহন মালিক, শ্রমিক নেতা ও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা চেয়েছে হাইওয়ে পুলিশ।