উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা ||
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শনিবার (১৫ আগস্ট) একদিনের জন্য সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের ফুলবাড়ি স্থলবন্দরেও একই কারণে পণ্য বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম শনিবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে।তবে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।বন্দর সংশ্লিষ্টরা জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের ছুটি শেষে আগামী রোববার (১৬ আগস্ট) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।