উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সঞ্জু বনিক সৌরভ :, পঞ্চগড় প্রতিনিধি : ||
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পঞ্চগড়ে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যরা।বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠ থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এতে মকবুলার রহমান সরকারি কলেজ ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ৬০ জন ক্যাডেট অংশ নেন।র্যালি চলাকালে ক্যাডেটরা সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এর আগে তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন।এ সময় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপাধ্যক্ষ প্রফেসর ড. প্রণবানন্দ সাহা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিএনসিসি প্লাটুন কমান্ডার তাজুল ইসলাম এবং সামরিক স্টাফ কর্পোরাল রফিক উপস্থিত ছিলেন।ক্যাডেট তাওহিদ সাদিক বলেন, পঞ্চগড়ে ডেঙ্গুর তেমন প্রকোপ না থাকলেও আগেভাগেই মানুষকে সচেতন করার লক্ষ্যে তারা এ কর্মসূচি পালন করছেন।ক্যাডেট মীরা পারভীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা আনন্দিত।বিএনসিসি প্লাটুন কমান্ডার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলাম বলেন, বিএনসিসি বরাবরই জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের বিষয়টি বিবেচনায় নিয়ে পঞ্চগড়ের মানুষকে সচেতন করতেই এ আয়োজন করা হয়েছে। নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।