উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের পাশে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ের পাশ থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। বিস্ফোরণের কারণ ও ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।