উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাগরিক সময় ডিজিটাল : ||
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের জরুরি বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।বৈঠক শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে জরুরি বৈঠক শুরু হয়। এতে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবারই রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হবে। ফলে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নাম সম্ভাব্য মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।