উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর মান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর প্রসাদপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মান্দা প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মান্দা উপজেলা প্রতিনিধি আলহাজ্ব আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কালিগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান।এ সময় সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, মান্দা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, পলাশ চন্দ্র সরকার, মান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংবাদিক আরিফুজ্জামান রঞ্জু, মহসীন আলী, সায়েদ রায়হানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়া পত্রিকার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে পত্রিকাটি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।পরে দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে কেক কাটা হয় এবং উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়।