উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মাহিদুল ইসলাম ফরহাদ :, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ||
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটি নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কমিটির বিরুদ্ধে করা অভিযোগ ও এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় নাচোল ইউনিয়নের ভাতসা গ্রামের বাসিন্দাদের উদ্যোগে বিদ্যালয় সংলগ্ন সড়কে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষার্থী ও নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।সমাবেশে অভিভাবক মারুফা খাতুন, পরেশ মারডি, আল রায়হান, মোছা. সাথী এবং অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্য বুলবুলি বেগম বক্তব্য দেন।বক্তারা দাবি করেন, সরকারি বিধি ও পরিপত্র অনুসরণ করেই বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তাদের অভিযোগ, কমিটি গঠনের সময় সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম রিপন মাত্র এক ভোট পেয়েছিলেন। পরে কমিটির মেয়াদ শেষ হওয়ার পর তিনি কমিটি নিয়ে অভিযোগ তুলে মানববন্ধন করেন।এর প্রতিবাদেই স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, অভিভাবক ও নবগঠিত কমিটির সদস্যরা পাল্টা মানববন্ধনের আয়োজন করেন বলে জানান আয়োজকরা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম বলেন, “সরকারি বিধি অনুযায়ী স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”এ বিষয়ে নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিঞা জানান, সরকারি বিধি মেনেই ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে কমিটির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর সহকারী শিক্ষা কর্মকর্তা মাকশুদুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানান তিনি। ফলে নবগঠিত পরিচালনা কমিটির বৈধতা বহাল রয়েছে।পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।