উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ময়মনসিংহ প্রতিনিধি : ||
মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইনে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে বুধবার (১২ আগস্ট) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।সকাল ৭টা ২০ মিনিটের দিকে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি মশাখালী এলাকায় আটকে পড়ে। স্থানীয়দের অবস্থানের কারণে প্রায় এক ঘণ্টা ট্রেনটি সেখানে আটকে ছিল বলে জানা গেছে।স্থানীয় সূত্র জানায়, গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশন। সেখানে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করে আসছেন স্থানীয়রা।বুধবার সকালে অবস্থান কর্মসূচির সময় রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেন থামিয়ে দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দক্ষিণ গফরগাঁওয়ের মানুষের যোগাযোগের জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। এখানে আন্তনগর ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে যাত্রীদের ভোগান্তি তৈরি হয়েছে।ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।