উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মোঃ মমিন আলী , নওগাঁ প্রতিনিধি : ||
নওগাঁর রাণীনগরে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় সুফল চন্দ্র সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (৯ আগস্ট) দিনগত রাতে রাণীনগর থানা পুলিশ উপজেলার কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুফল চন্দ্র সরকার কাশিমপুর গ্রামের মদন চন্দ্র সরকারের ছেলে।মামলা সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট সকালে ওই শিশু হাঁস নিয়ে পুকুরের দিকে যাচ্ছিল। এ সময় সুফল চন্দ্র সরকার শিশুটিকে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নেয়। সেখানে শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করার অভিযোগ ওঠে।ঘটনার পর শিশুটির নানী রোববার রাতে রাণীনগর থানায় সুফল চন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে সুফল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১০ আগস্ট) তাকে নওগাঁর বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।ঘটনার সুষ্ঠু তদন্ত এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।