উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজস্ব প্রতিবেদক : ||
সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (PMHSAA)-এর প্রথম পূর্ণাঙ্গ ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, বৃহৎ অ্যালামনাই পরিবারের বিভিন্ন প্রজন্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২১ সদস্যের প্রাথমিক কার্যনির্বাহী পরিষদকে সম্প্রসারণ করে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ পরিষদ গঠন করা হয়।সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ২১টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অবশিষ্ট ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী থাকলেও সংগঠনের ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ৯ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে প্রাথমিকভাবে ২১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।পরবর্তীতে সংগঠনের কার্যক্রমের পরিধি, বৃহত্তর অ্যালামনাই পরিবারের প্রতিনিধিত্ব এবং ভবিষ্যৎ সাংগঠনিক কর্মকাণ্ডের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে পরিষদের পরিধি ২১ থেকে ৩১ সদস্যে সম্প্রসারণ করা হয়। নতুন কাঠামোতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে সহ-অন্তর্ভুক্তির পাশাপাশি নারী সদস্যদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মহিলা বিষয়ক সম্পাদক পদও রাখা হয়েছে।নবগঠিত ৩১ সদস্যের কার্যনির্বাহী পরিষদসভাপতি: মোস্তাফিজুর রহমান টুটুলসহ-সভাপতি: কবির উদ্দিন আফসারীসহ-সভাপতি: ডা. মো. নাসিরউদ্দিন মিতুলকোষাধ্যক্ষ: মারুফুর রহমানসাধারণ সম্পাদক: হাফিজ উদ্দিন খানযুগ্ম সাধারণ সম্পাদক: মো. আনোয়ার হোসেনযুগ্ম সাধারণ সম্পাদক: এস এম সরোয়ার হোসেনযুগ্ম সাধারণ সম্পাদক: মো. সারফুদ্দিনযুগ্ম সাধারণ সম্পাদক: মো. ইমতিয়াজ হোসাইনসাংগঠনিক সম্পাদক: আসাদুজ্জামান পলাশসহ-সাংগঠনিক সম্পাদক: মো. নুরুল ইসলাম পরশদপ্তর সম্পাদক: কাউসার ইসলামপ্রচার ও প্রকাশনা সম্পাদক: মাজহারুল ইসলামতথ্য ও গবেষণা সম্পাদক: শারাফাত হোসাইন রোমেন:শিক্ষা ও সাহিত্য সম্পাদক: তাওহিদুল বারী শাহীনসমাজকল্যাণ সম্পাদক: মুজাহিদুল ইসলাম ডিউকক্রীড়া সম্পাদক: জাহিদুল ইসলাম রুবেলসাংস্কৃতিক সম্পাদক: মো. ওয়ালিউল্লাহ মিঠুছাত্রবিষয়ক সম্পাদক: মো. রায়হানুল হকবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: এম এম ফাহাদ হোসেনত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক: মোঃ হেমায়েত উল্লাহ নকিবমহিলা বিষয়ক সম্পাদক: [নাম পরবর্তীতে সংযোজিত হবে]সহ-দপ্তর সম্পাদক: নাজমুল ইসলাম অথৈসহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: জিয়াউল হক অয়ননির্বাহী সদস্য: আতিকুর রহমাননির্বাহী সদস্য: মো. জাহিদ হাসান শাকিলনির্বাহী সদস্য: নাজমুল হক রাহাতনির্বাহী সদস্য: মেহেদী হাসান রনিনির্বাহী সদস্য: আহমেদ ইমতিয়াজ রিফাতনির্বাহী সদস্য: মেহেদী হাসান রাব্বিনির্বাহী সদস্য: মো. সাইম হোসেনসংগঠনের এই ঐতিহাসিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে অংশগ্রহণমূলক, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা পরিষদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।এ ছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫৭৪ জন সম্মানিত সদস্যের আস্থা, অংশগ্রহণ ও সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এই কার্যনির্বাহী পরিষদ কোনো একক গোষ্ঠীর নয়; এটি বৃহত্তর অ্যালামনাই পরিবারের সম্মিলিত প্রতিনিধিত্বের একটি অংশ।শতবর্ষের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, বিভিন্ন প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও দীর্ঘস্থায়ী অ্যালামনাই পরিবার গড়ে তোলাই নবগঠিত পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানান।“সবার অংশগ্রহণে, সবার জন্য—আমাদের PMHSAA”—এই প্রত্যয়কে সামনে রেখে সংগঠনটি ভবিষ্যতে শিক্ষা, সমাজকল্যাণ, সংস্কৃতি, ক্রীড়া, গবেষণা ও মানবিক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে